Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বন্ধুত্বের বার্তা

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বিপাকে অভিনেতা রাজপাল যাদব। গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন তিনি।

বন্ধুত্বের বার্তা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বিপাকে অভিনেতা রাজপাল যাদব। গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন তিনি। তার আগে অভিনেতা আক্ষেপ করেন, ‘আমার কোনো বন্ধু নেই, যে এই টাকা মিটিয়ে দেবে।’ এবার রাজপালের পাশে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ। তাঁর কথায়, ‘রাজপাল অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। বছরের পর বছর ভালো কাজ করে সিনেশিল্পকে সমৃদ্ধ করেছেন। রাজপাল আমার পরের ছবিতে কাজ করবেন। প্রযোজক-পরিচালক, সহকর্মীদের ওঁর পাশে দাঁড়ানো উচিত। একটা ছোট কাজের মূল্যও এখন রাজপালের কাছে ভবিষ্যতের সম্বল হতে পারে।’ সোনুর সংযোজন, ‘আমাদের কোনো সহকর্মী কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে ইন্ডাস্ট্রির ওঁর পাশে থাকা উচিত। ইন্ডাস্ট্রির ঊর্ধ্বে এটা যে একটা পরিবার, তা প্রমাণের সময় এটি।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ