Bartaman Logo
৯ জুন, ২০২৬

গাড়ির ভিতরে দগ্ধ হয়ে মৃত্যু চার বছরের শিশুর

গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন বাবা। আর গাড়ির ভিতরে দগ্ধ হয়ে মৃত্যু মাত্র চার বছরের ছোট্ট শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মদ্যপ্রদেশের ইন্দোরে। জেলাসদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে সিমরোল থানা চত্বরে শনিবার সকালে এই ঘটনা ঘটে।

গাড়ির ভিতরে দগ্ধ হয়ে মৃত্যু চার বছরের শিশুর
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

ইন্দোর: গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন বাবা। আর গাড়ির ভিতরে দগ্ধ হয়ে মৃত্যু মাত্র চার বছরের ছোট্ট শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মদ্যপ্রদেশের ইন্দোরে। জেলাসদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে সিমরোল থানা চত্বরে শনিবার সকালে এই ঘটনা ঘটে। তবে গোটা ঘটনার জন্য নেটিজেনরা শিশুর বাবাকেই দায়ী করেছে। তাঁর একটি গাফিলতির জন্যই ছোট্ট শিশুকে ওইভাবে গাড়ির ভিতরেই পুড়ে মরতে হল বলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।  

Advertisement

সিমরোলের এসএইচও কুলদীপ খতরি বলেন, গাড়ির ভিতর বসেছিল চিরাগ। ইঞ্জিন চালু রেখেই তার বাবা সঞ্জয় বাধিয়া গাড়ির বাইরে বেরিয়ে আসেন। তিনি তাঁর অন্য আরও একটি গাড়ির সাউন্ড সিস্টেমের কাজ করাচ্ছিলেন। হঠাৎ করেই তাঁর ছেলে যে গাড়িতে বসেছিল, সেটিতে আগুন ধরে যায়। দরজা খুলে চিরাগকে উদ্ধারের আগেই কয়েক মিনিটের মধ্যেই গোটা গাড়ি ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে এসে ওই শিশুকে বের করে। তবে ততক্ষণে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই কোনওভাবে গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ইঞ্জিন চালু না রাখলে এত বড়ো দুর্ঘটনা এড়ানো যেত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ এই মামলায় অভিযোগ দায়ের করেছে। কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও নেটমহলজুড়ে সকলেই ওই শিশুর বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ