Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলার

ভোটারদের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগে সল্টলেক থেকে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার নির্মল দত্ত। বুধবার তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

সল্টলেকে গ্রেপ্তার  প্রাক্তন কাউন্সিলার
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভোটারদের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগে সল্টলেক থেকে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার নির্মল দত্ত। বুধবার তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিনই বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। জামিন নাকচ করে ২৪ এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ভাইরাল ভিডিয়ো পুলিশের হাতে আসে। তাতে দেখা যাচ্ছিল, একটি পাড়ার সভা থেকে ভোটারদের হুমকি দিচ্ছেন প্রাক্তন কাউন্সিলার নির্মল দত্ত। যেখানে তিনি প্রচ্ছন্ন সুরে বলছেন, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক রয়েছে। ভোটাররা কাকে ভোট দিচ্ছেন তিনি জানতে পারবেন! বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকেও পুলিশকে জানানো হয়। পুলিশ ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে মামলা রুজু করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ