Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অনুরাগীর জন্য

গত ২৬ জানুয়ারি রাজস্থানে সাত পাকে ঘুরেছেন বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানা। গত ৪ মার্চ মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে তাঁদের রিসেপশন। কেবল ইন্ডাস্ট্রির সহকর্মী ও তারকা ব্যক্তিত্বরাই নন।

অনুরাগীর জন্য
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 গত ২৬ জানুয়ারি রাজস্থানে সাত পাকে ঘুরেছেন বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানা। গত ৪ মার্চ মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে তাঁদের রিসেপশন। কেবল ইন্ডাস্ট্রির সহকর্মী ও তারকা ব্যক্তিত্বরাই নন। অনুরাগীদের সঙ্গে দেখা করে তাঁদেরও ভোজ খাইয়েছেন ‘বিরোশ’। তবে সেসব থেকে বাদ পড়েছিলেন দুই তারকার খুদে অনুরাগী। সমাজমাধ্যমে পোস্ট করে এই অভিযোগ জানিয়েছে সে। তা চোখ এড়ায়নি বিজয়ের। অনুরাগীকে জবাবও দিয়েছেন তিনি। জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ওই খুদে অনুরাগীকে নিমন্ত্রণ করছেন বিজয় ও রশ্মিকা। তাঁদের বাড়িতে খুদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হবে। অনুরাগীর জন্য বিজয়ের এই জবাব মন কেড়েছে নেট পাড়ার।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ