Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফেব্রুয়ারিতে বাড়ল ফ্ল্যাট বিক্রি

গত জানুয়ারিতে কলকাতা ও শহরতলিতে আবাসনের বাজার ভালো ছিল না। সেই তুলনায় ফেব্রুয়ারিতে অনেকটাই ঘুরে দাঁড়াল ফ্ল্যাটের বাজার। আবাসন সংক্রান্ত একটি উপদেষ্টা সংস্থার রিপোর্ট বলছে, কলকাতা মেট্রোপলিটন এলাকায় গতমাসে ফ্ল্যাট বিক্রি হয়েছে ৪,৯৭৪টি।

ফেব্রুয়ারিতে বাড়ল ফ্ল্যাট বিক্রি
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত জানুয়ারিতে কলকাতা ও শহরতলিতে আবাসনের বাজার ভালো ছিল না। সেই তুলনায় ফেব্রুয়ারিতে অনেকটাই ঘুরে দাঁড়াল ফ্ল্যাটের বাজার। আবাসন সংক্রান্ত একটি উপদেষ্টা সংস্থার রিপোর্ট বলছে, কলকাতা মেট্রোপলিটন এলাকায় গতমাসে ফ্ল্যাট বিক্রি হয়েছে ৪,৯৭৪টি। জানুয়ারির তুলনায় বিক্রি বৃদ্ধির হার ৬৩ শতাংশ। বিক্রির এই হিসেবে যেমন নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রেশন আছে, তেমনই পুরানো ফ্ল্যাট বিক্রির হিসেবও ধরা আছে। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারির তুলনায় বিক্রি কমেছে ১ শতাংশ, দাবি করা হয়েছে রিপোর্টে।

Advertisement

রিপোর্টটি বলছে, মধ্যবিত্তের ফ্ল্যাটই গতমাসে বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। মোট বিক্রির ৫৮ শতাংশ ফ্ল্যাটের আকার ৫০০ থেকে এক হাজার বর্গফুটের ম঩ধ্যে। এক হাজার বর্গফুটের বেশি ফ্ল্যাটের অংশীদারিত্ব ১০ শতাংশ। বাদবাকি ফ্ল্যাট ৫০০ বর্গফুটের নীচে। এই প্রসঙ্গে আবাসন নির্মাতা সংস্থাগুলির সংগঠন ক্রেডাই-এর পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সুশীল মোহতা বলেন, আবাসন কেনার ক্ষেত্রে ক্রেতাদের আস্থা ফিরছে। ৫০০ থেকে এক হাজার বর্গফুটের ফ্ল্যাটের চাহিদা বেড়ে যাওয়ার অর্থ, ক্রেতাদের মধ্যে বসবাসের জন্য বাড়ির চাহিদা বাড়ছে।

সম্পর্কিত সংবাদ