Bartaman Logo
৯ জুন, ২০২৬

ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়ে মদ্যপান, বিহারে গ্রেপ্তার পাঁচ শিক্ষক

শিক্ষামূলক ভ্রমণ। গন্তব্য নেপাল। পাঁচ শিক্ষকের সঙ্গে প্রতিবেশী দেশে পাড়ি দিয়েছিল স্কুল পড়ুয়ারা। কিন্তু ফেরার পথে বিপত্তি। মদ্যপানের অভিযোগে বিহার পুলিশ ওই পাঁচ শিক্ষককে গ্রেপ্তার করেছে। বিহারে মদ নিষিদ্ধ। আইনের গেরোয় পরে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে ওই শিক্ষকদের।

ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়ে মদ্যপান, বিহারে গ্রেপ্তার পাঁচ শিক্ষক
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: শিক্ষামূলক ভ্রমণ। গন্তব্য নেপাল। পাঁচ শিক্ষকের সঙ্গে প্রতিবেশী দেশে পাড়ি দিয়েছিল স্কুল পড়ুয়ারা। কিন্তু ফেরার পথে বিপত্তি। মদ্যপানের অভিযোগে বিহার পুলিশ ওই পাঁচ শিক্ষককে গ্রেপ্তার করেছে। বিহারে মদ নিষিদ্ধ। আইনের গেরোয় পরে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে ওই শিক্ষকদের। 

Advertisement

ঘটনা বিহারের সুপৌল জেলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ‘বিহার দর্শন’ প্রকল্পের আওতায় পড়ুয়াদের নেপাল সফরে নিয়ে গিয়েছিলেন ওই পাঁচ শিক্ষক। ফেরার পথে ভিমনগর চেকপোস্টে ব্রেথ অ্যানালাইজার যন্ত্রে তাঁদের পরীক্ষা করা হয়। পাঁচজনেরই রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ তাঁরা সকলেই মদ্যপ ছিলেন। এরপরই তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃত শিক্ষকদের নাম শিবাংশ কুমার, দীপনারায়ণ রাম, ইংলিশ কুমার, ধীরেন্দ্র কুমার ও মিঠু কুমার। আদালতে পেশ করা হলে তাঁদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়। বিষয়টি শিক্ষা দপ্তরকেও জানানো হয়েছে। সুপৌলের জেলা শাসক শাওন কুমার জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া শিক্ষকদের বিরুদ্ধে সাসপেনশনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ