Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রথম কদমফুল

কেরিয়ারে প্রথম সাহিত্যনির্ভর কাজ। তাই প্রথম থেকে একটু চিন্তায় ছিলেন অভিনেতা সৌভিক বন্দ্যোপাধ্যায়। অচিন্ত্যকুমার সেনগুপ্তর কাহিনি অবলম্বনে আকাশ আট-এ ‘সাহিত্যের সেরা সময়’-এ সম্প্রচারিত হচ্ছে ‘প্রথম কদমফুল’।

প্রথম কদমফুল
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কেরিয়ারে প্রথম সাহিত্যনির্ভর কাজ। তাই প্রথম থেকে একটু চিন্তায় ছিলেন অভিনেতা সৌভিক বন্দ্যোপাধ্যায়। অচিন্ত্যকুমার সেনগুপ্তর কাহিনি অবলম্বনে আকাশ আট-এ ‘সাহিত্যের সেরা সময়’-এ সম্প্রচারিত হচ্ছে ‘প্রথম কদমফুল’। দর্শকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে এখন অনেকটাই আত্মবিশ্বাসী সৌভিক। তাঁর কথায়, ‘মেগা সিরিয়ালের থেকে এই ধরনের কাজ সম্পূর্ণ আলাদা। অনেকটা টেলিফিল্মের মতো। এই গল্পের অনেকগুলো দিক রয়েছে। কলেজ জীবন, বন্ধুত্ব, প্রেম, পরিবারের গল্প। সাহিত্যের গল্পে বয়স্ক দর্শকের সংখ্যা বেশি। এই কাজটা করতে গিয়ে সেটা অনুভব করলাম।’ 

Advertisement

‘প্রথম কদমফুল’ জনপ্রিয় একটা সিনেমা। অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তনুজা। গল্প দর্শকের অজানা নয়। ফলে সৌভিক এবং অপর মুখ্য চরিত্রের অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব কিছুটা বেশিই। তা স্বীকার করে নিয়ে সৌমি বলেন, ‘একই নামে তৈরি জনপ্রিয় সিনেমাটির ছবি দর্শকের মনে গেঁথে আছে, তাই অভিনয়ে তুলনাটাও চলে আসছে। কাজের মান ধরে রাখার চেষ্টা করছি।’ সৌভিকের মত, ‘যে কিংবদন্তি এই কাজটি করে গিয়েছেন তাঁর সঙ্গে তো কোনও তুলনাই চলে না। আমি আমার মতো করে চেষ্টা করছি।’ ৭০ দশকের কলকাতার দুই পরিবারের ছেলে মেয়ের সম্পর্ক নিয়ে এই গল্প। যা উপভোগ করছেন টেলিভিশন দর্শক। 
পিয়ালী দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ