Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সংকটের জের, হাওড়া গ্রামীণে বেড়েছে জ্বালানি কাঠের বিক্রি

গ্যাস পেতে সমস্যা হচ্ছে বলে হাওড়া গ্রামীণ জেলার প্রত্যন্ত এলাকায় জ্বালানি কাঠের কদর বাড়ছে। গৃহস্থের জ্বালানি সমস্যা মেটাতে বিক্রেতারা বেশি করে কাঠ মজুত করছেন।

সংকটের জের, হাওড়া গ্রামীণে বেড়েছে জ্বালানি কাঠের বিক্রি
  • ১৬ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া:  গ্যাস পেতে সমস্যা হচ্ছে বলে হাওড়া গ্রামীণ জেলার প্রত্যন্ত এলাকায় জ্বালানি কাঠের কদর বাড়ছে। গৃহস্থের জ্বালানি সমস্যা মেটাতে বিক্রেতারা বেশি করে কাঠ মজুত করছেন। গ্রামাঞ্চলের মানুষেরা ৪৫ দিনের আগে গ্যাস বুক করতে পারবেন না। এই নিয়মে চিন্তার ভাঁজ মানুষের কপালে। কেরোসিনের দাম আকাশছোঁয়া। তাই বিকল্প জ্বালানি হিসেবে কাঠ মজুত শুরু করেছেন অনেকে। 

Advertisement

বাগনানের এক কাঠ বিক্রেতা জানান, গত ১৫ দিনে তাঁর দোকান থেকে ৫ মেট্রিক টন বিক্রি হয়েছে। অন্যান্য সময় ১ মেট্রিক টনও বিক্রি হয় না। শ্যামপুরের এক বিক্রেতা বলেন, আগে আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষ কাঠ কিনতেন। এখন সবাই কিনছেন। সে কারনে বিক্রি একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। পনেরো দিনের মধ্যে ৪ গুণ বেড়েছে বিক্রি। অন্যদিকে বিক্রি বেড়ে যাওয়ায় কাঠের দামও গিয়েছে বেড়ে। কেজি প্রতি ৪ টাকা দরের কাঠ ৫, ৬ টাকার কাঠ হয়েছে ৭ টাকা। ৯ টাকার কাঠের দাম হয়েছে ১০ টাকা। দাম বাড়া নিয়ে বিক্রেতাদের বক্তব্য, আচমকা বিক্রি বেড়ে যাওয়ায় বেশি করে মজুদ করতে হচ্ছে। সর্বক্ষণের জন্য মজুরি দিয়ে লোক রাখতে হচ্ছে। এ কারণে  সামান্য বাড়ানো হয়েছে দাম।

সম্পর্কিত সংবাদ