গতকাল অর্থাৎ রবিবার রাতে শহরের জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ করেনি দোকানের অগ্নি নির্বাপক যন্ত্র। এছাড়া যে ব্যক্তি ওই সময় দোকানে ছিলেন তিনি না কী সেটি চালাতেই জানেন না। এই ঘটনায় আগুন নেভানোর প্রাথমিক ধাপের কাজে সামনে এল খামতি। দ্রত বিষয়টি নিয়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। সমস্ত দোকান, বহুতল ও শপিং কমপ্লেক্স-এ অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযানের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।


