Bartaman Logo
২৪ জুন, ২০২৬

দিল্লি থেকে টেক অফের আগেই জুরিখগামী বিমানে আগুন, জখম ৬

টেকঅফের ঠিক আগেই বিপত্তি। ইঞ্জিন বিভ্রাটের জেরে দিল্লি বিমানবন্দরের রানওয়েতেই আগুন ধরে গেল জুরিখগামী বিমানে। সবমিলিয়ে ২৩২ জন যাত্রী ছিলেন বিমানে।

দিল্লি থেকে টেক অফের আগেই জুরিখগামী বিমানে আগুন, জখম ৬
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টেকঅফের ঠিক আগেই বিপত্তি। ইঞ্জিন বিভ্রাটের জেরে দিল্লি বিমানবন্দরের রানওয়েতেই আগুন ধরে গেল জুরিখগামী বিমানে। সবমিলিয়ে ২৩২ জন যাত্রী ছিলেন বিমানে। তড়িঘড়ি বিমানটি থামিয়ে ইমার্জেন্সি স্লাইড দিয়ে তাঁদের নামিয়ে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হয়েছেন ছ’জন যাত্রী। শনিবার রাতের এই  ঘটনায় বিমানবন্দরজুড়ে তীব্র তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

Advertisement

উড়ান সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সুইস এয়ারের এ৩৩০ এয়ারবাস। শনিবার রাত ১ টা ৭ মিনিটে এলএক্স১৪৭ ফ্লাইটটি দিল্লি বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। গন্তব্য ছিল সুইজারল্যান্ডের জুরিখ। রানওয়ে দিয়ে তীব্র গতিতে এগনোর সময় সেটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং আগুন ধরে যায়। বিপদ বুঝেই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিমানটি থামিয়ে দেন পাইলট। জরুরি ভিত্তিতে যাত্রীদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। পৌঁছে যায় দমকলও। ৬ জন যাত্রীর চিকিৎসা চলছে। তবে পাইলট, ক্রু সহ  বাকিরা সুরক্ষিত রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে টাস্কফোর্স গঠন করেছে সুইস সংস্থা। তারা আরও জানিয়েছে, ইঞ্জিন বিভ্রাট ও অগ্নিকাণ্ডের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে সংস্থা। বিশেষজ্ঞদের একটি টিম দিল্লি আসবে। তারাই বিমানটিকে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। সেইসঙ্গে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ