১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার নিমদিঘী মোড়ে চলন্ত গাড়িতে আগুন। জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে গাড়িটি কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্য যাচ্ছিল। নিমদিঘী মোড়ের কাছে আচমকা গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনা থেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে গোটা গাড়ি ভস্মীভূত হয়ে গেছে। পুলিস সূত্রে জানা গেছে গাড়িতে পাঁচ জন যাত্রী ছিল।



