Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোমজুড়ে টায়ারের গোডাউনে আগুন! অকুস্থলে দমকল

ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় অগ্নিকাণ্ড। আজ, রবিবার রাত প্রায় ১০টা নাগাদ জাতীয় সড়ক সংলগ্ন একটি টায়ারের গোডাউনে আগুন লাগে।

ডোমজুড়ে টায়ারের গোডাউনে আগুন! অকুস্থলে দমকল
  • ৮ মার্চ, ২০২৬ ২৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় অগ্নিকাণ্ড। আজ, রবিবার রাত প্রায় ১০টা নাগাদ জাতীয় সড়ক সংলগ্ন একটি টায়ারের গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গোডাউনে মজুত বিপুল পরিমাণ টায়ার দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে গোডাউনের কাছে দাঁড়িয়ে থাকা একটি ক্রেনেও আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই ক্রেনটিও সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের জেরে কালো ধোঁয়ায় এলাকায় ছেয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাযবাসীরা।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং ডোমজুড় থানার পুলিশ। বর্তামানে আগুন নেভাতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে বলে জানা যাচ্ছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, গোডাউনে থাকা দাহ্য পদার্থের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে। 

সম্পর্কিত সংবাদ