Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোমজুড়ে টায়ারের গোডাউনে আগুন

ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়াল। রবিবার রাত প্রায় দশটা নাগাদ জাতীয় সড়কের ধারে একটি টায়ারের গোডাউনে হঠাৎই আগুন লাগে।

ডোমজুড়ে টায়ারের গোডাউনে আগুন
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়াল। রবিবার রাত প্রায় দশটা নাগাদ জাতীয় সড়কের ধারে একটি টায়ারের গোডাউনে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গোডাউনে মজুত বিপুল পরিমাণ টায়ার দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা একটি ক্রেনেও আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই ক্রেনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন ও ঘন কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও ডোমজুড় থানার পুলিশ। আগুন নেভাতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কীভাবে ওই গোডাউনে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। গোডাউনে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ