Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বারাসতে কালীপুজোর আলোর তোরণে আগুন, আতঙ্ক

বারাসতে কালীপুজোর আলোর তোরণে আগুন, আতঙ্ক
  • ২১ অক্টোবর, ২০২৫ ১৯:১০
Prefer us on Google

বারাসতের কালীপুজোর আলোর তোরণে আগুন। ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। জানা গিয়েছে, বারাসতের কলোনি মোড়ে ব্যায়াম সমিতির একটি আলোর তোরণ করা হয়। আতমকাই সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আলোর তোরণ থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই আলোর তোরণের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শট সার্কিট থেকেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। পরে পুলিশ আধিকারিকরা এসে মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ