Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উৎসব বোনাস বা ভাতা বাড়ল রাজ্য কর্মীদের

রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের উৎসব বোনাস-ভাতা এই বছরেও আরও বাড়ানো হল।

উৎসব বোনাস বা ভাতা বাড়ল রাজ্য কর্মীদের
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের উৎসব বোনাস-ভাতা এই বছরেও আরও বাড়ানো হল। রাজ্য অর্থদপ্তর মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সরকারি কর্মীরা বোনাস হিসেবে এবার ৬৮০০ টাকা পাবেন। সরকারি দপ্তরে কমর্রত যে ক্যাজুয়াল কর্মীরা বছরে অন্তত ১২০ দিন কাজ করেছেন, তাঁরাও সর্বোচ্চ ৬৮০০ টাকা বোনাস পাবেন। গত বছর সরকারি কর্মীদের বোনাস ছিল ৬ হাজার টাকা। পেনশন প্রাপকদের উৎসব ভাতা ৩২০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০০ টাকা করা হয়েছে। ফ্যামিলি পেনশন সহ আরও কয়েক ধরনের পেনশন প্রাপক ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক, পঞ্চায়েত-পুরসভা প্রভৃতির অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরাও এই ভাতা পাবেন। সরকারি সংস্থার কর্মীদের জন্য বোনাস/এক্সগ্রাসিয়া বোনাস ঘোষণা করা হয়েছে। তার ঊর্ধ্বসীমা ৬৮০০ টাকা। রাজ্য সরকারের উৎসব বোনাস, ভাতা প্রভৃতি বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকরি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক। উৎসব ও ভাতা পাওয়ার জন্য বেতন ও পেনশনের ঊর্ধ্বসীমার সিলিং বাড়ানো হয়েছে।  যে সব সরকারি কর্মীর বেতন ৪৪ হাজারের বেশি, কিন্তু ৫২ হাজার টাকার মধ্যে তাঁরা চাইলে উৎসব অগ্রিম হিসেবে টাকা নিতে পারবেন। উৎসব অগ্রিম বাবদ প্রাপ্ত টাকার পরিমাণ এবার ২০ হাজার টাকা করা হয়েছে। সরকারি অধিগৃহীত সংস্থার কর্মীরাও একই নিয়মে উৎসব অগ্রিম পাবেন।  অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুসলিম কর্মীরা ঈদের আগে উৎসব বোনাস ও অগ্রিমের টাকা পাবেন। পেনশনের ক্ষেত্রেও একই নিয়ম। অন্যরা ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে উৎসব বোনাস-ভাতা পাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ