Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চার্চিল ব্রাদার্সকে খেলানোর জন্য ক্লাবগুলিকে চিঠি ফেডারেশনের

ভারতীয় ফুটবলকে প্রহসনে পরিণত করে ফেলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগে আইএসএলে জট পাকিয়ে ফুটবলকে প্রায় শিকেয় তুলে দিয়েছিল দিল্লির ফুটবল হাউস।

চার্চিল ব্রাদার্সকে খেলানোর জন্য ক্লাবগুলিকে চিঠি ফেডারেশনের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলকে প্রহসনে পরিণত করে ফেলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগে আইএসএলে জট পাকিয়ে ফুটবলকে প্রায় শিকেয় তুলে দিয়েছিল দিল্লির ফুটবল হাউস। অনেক কাঠখড় পুড়িয়ে সেই জট কেটে মাঠে বল গড়ালেও এবার অন্য সমস্যা। ইতিমধ্যেই আইএসএলের দুই রাউন্ড অতিক্রান্ত। এরই মধ্যে বুধবার শীর্ষ লিগে চার্চিল ব্রাদার্সের অন্তর্ভুক্তি নিয়ে ক্লাবগুলিকে চিঠি দিল এআইএফএফ। অংশগ্রহণকারী ক্লাবগুলির কাছে এই ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লি ও গোয়ার ফ্র্যাঞ্চাইজি চার্চিলের অন্তর্ভুক্তিতে সায় দিয়েছে। এবার দেখার, বাকি দলগুলি কোন পথে হাঁটে? 

Advertisement

গতবার আই লিগ চ্যাম্পিয়নশিপ নিয়ে তৈরি হয়েছিল জট। ট্রফি নিয়ে লড়াই ছিল ইন্টার কাশী ও চার্চিল ব্রাদার্সের মধ্যে। অবশ্য শেষ পর্যন্ত আদালতের রায়ে শিরোপা ওঠে কাশীর ঘরে। তবে তার আগেই ফেডারেশন চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি তাদের হাতে তুলে দেয়। তাই গোয়ার দলটির কর্তা আলেমাও চার্চিলের দাবি, তারাই চ্যাম্পিয়ন। এখানেই অশান্তির সূত্রপাত। নিয়ম অনুযায়ী, আইএসএলের ছাড়পত্র পায় ইন্টার কাশী। কিন্তু আলেমাও গোঁ ধরেন শীর্ষ লিগে খেলার। আর তার জন্য সোজা দিল্লির দরবারে হাজির হন তিনি। গোয়ার অভিজ্ঞ কর্তা জানেন, কোন রাস্তায় হাঁটলে পিছনের দরজা খুলে যায়। আসলে স্বজন পোষণের মাধ্যমে ভারতীয় ফুটবলকে কবরে পাঠানোর কর্মসূচি নিয়েছে ফেডারেশন। নেপথ্যে সেই পদ্ম শিবির। তাদের চাপেই এআইএফএফ এখন চার্চিল ব্রাদার্সকে আইএসএলে খেলাতে চাইছে। কিন্তু দ্বিতীয় রাউন্ড হয়ে যাওয়ার পর এমন সিদ্ধান্ত নিলে তা হবে অতি হাস্যকর।

সম্পর্কিত সংবাদ