Bartaman Logo
৯ জুন, ২০২৬

প্রত্যাঘাতের আতঙ্ক! যুদ্ধের আগেই কি দেশ ছাড়লেন পাক সেনাপ্রধান

প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আকাশে যুদ্ধের গন্ধ। কড়া জবাবের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রত্যাঘাতের আতঙ্ক! যুদ্ধের আগেই  কি দেশ ছাড়লেন পাক সেনাপ্রধান
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আকাশে যুদ্ধের গন্ধ। কড়া জবাবের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোর কদমে চলছে তিন বাহিনীর মহড়া। যে কোনও মুহূর্তে ইসলামাবাদে হামলা চালাতে পারে ভারত। এহেন পরিস্থিতে প্রাণে বাঁচতে পাক সেনায় লেগেছে গণ ইস্তফার হিড়িক। একাধিক প্রতিবেদনে দাবি, গত ৪৮ ঘণ্টায় ইস্তফা দিয়েছেন পাক সেনার ২৫০ অফিসার ও সাড়ে ৪ হাজার সেনা। যুদ্ধে হার নিশ্চিত জেনে আগেই পালিয়ে যেতে চাইছেন তাঁরা। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েও তা আটকানো যাচ্ছে না। সৈনিকের সংখ্যা কমতে থাকায় রীতিমতো চাপে পাক সেনা। এহেন পরিস্থিতিতে নিখোঁজ পাক সেনাপ্রধান আসিম মুনির! ওয়াকিবহাল মহলে জোর জল্পনা, তিনি নাকি সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। স্থানীয় সূত্র উল্লেখ করে একাধিক প্রতিবেদনের দাবি, ভারতের যুদ্ধ প্রস্তুতি দেখে ভয়ে লুকিয়ে রয়েছেন মুনির। একটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পাক সেনাপ্রধান নাকি রাওয়ালপিন্ডির একটি বাঙ্কারে লুকিয়ে রয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে এবিষয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে পাক প্রধানমন্ত্রীর দপ্তর। দেশের সেনাপ্রধান যে দেশ ছেড়ে পালাননি তার প্রমাণ হিসেবে একটি ছবিও শেয়ার করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। রবিবার এক্স হ্যান্ডলে সেই পোস্টে দেখা যাচ্ছে, অ্যাবোটাবাদে সেনাবাহিনীর অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে উপস্থিত সেনাপ্রধান মুনির। ক্যাপশন অনুযায়ী, ছবিটি গত শনিবারের (২৬ এপ্রিল)। এভাবেই সেনাপ্রধানের দেশে থাকার প্রমাণ দিতে চাইছে শাহবাজ প্রশাসন। তবে সেনায় গণ ইস্তফা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি ইসলামাবাদ। 

Advertisement

২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। নারকীয় হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারতবাসী। ইতিমধ্যে ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। জোর কদমে চলছে সামরিক মহড়া। এহেন অবস্থায় প্রাণে বাঁচতে মরিয়া পাক সেনা। অফিসার আর সৈনিকদের গণ ইস্তফায় চিন্তিত পাক সেনার পদস্থ কর্তারা। মুনিরকে চিঠি লিখেছেন লেফটেন্যান্ট জেনারেল উমর বুখারি। সেখানে তিনি জানিয়েছেন. সৈনিকদের মনোবল তলানিতে গিয়ে ঠেকেছে। এভাবে চলতে থাকলে যুদ্ধ শুরু হলে ভারতের কাছে দাঁড়াতেই পারবে না পাকিস্তান। ওয়াকিবহাল মহলের মতে, এই অবস্থায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই হিমশিম খাবে শাহবাজ প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ