Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

পাঞ্জাবি বছরের শুরুতেই জঙ্গি আন্দোলনের রাস্তায় কৃষকরা

পাঞ্জাবি নতুন বছরের গোড়াতেই ফের মোদি বিরোধী আন্দোলনের পরিকল্পনা করছেন কৃষকরা। সেইমতো আগামী সপ্তাহেই পাঞ্জাব থেকে ঘোষণা হতে পারে কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান কর্মসূচি।

পাঞ্জাবি বছরের শুরুতেই জঙ্গি আন্দোলনের রাস্তায় কৃষকরা
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঞ্জাবি নতুন বছরের গোড়াতেই ফের মোদি বিরোধী আন্দোলনের পরিকল্পনা করছেন কৃষকরা। সেইমতো আগামী সপ্তাহেই পাঞ্জাব থেকে ঘোষণা হতে পারে কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান কর্মসূচি। তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, এবার প্রয়োজনে জঙ্গি আন্দোলনের কথা চিন্তাভাবনা করছেন বিক্ষোভরত কৃষকরা। সেভাবেই প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার একাধিক কৃষক সংগঠন সূত্রে এই কথা জানানো হয়েছে। এর ফলে ফের আশঙ্কা তৈরি হচ্ছে কেন্দ্র এবং কৃষক সংঘাতের। তটস্থ রয়েছে পুলিস। আগামী ১৩ এপ্রিল ‘বৈশাখী’। পাঞ্জাবিদের নতুন বছর। কৃষক সংগঠন সূত্রের দাবি, ওই উদযাপন মিটে যাওয়ার দুই-একদিনের মধ্যেই এই ব্যাপারে জরুরি ঘোষণা করতে চলেছেন আন্দোলনকারী কৃষকরা। প্রধানত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবিতেই আন্দোলনের প্রস্তুতি চালাচ্ছেন তাঁরা। এর আগে পাঞ্জাব, হরিয়ানার শম্ভু এবং খানাউরি সীমানায় এক বছরেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছিলেন কৃষকরা। একাধিকবার তাদের দিল্লি চলো অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সীমানা এলাকায় তুলকালাম হয়েছে। এমনকী পুলিসের ছোঁড়া গুলিতে এক আন্দোলনকারী কৃষক নিহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ