Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারে চাকরির খবরে স্বস্তি

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সিদ্ধান্তে কিছুটা হলেও শোকে প্রলেপ পড়ল গ্রামীণ হাওড়ার দুই পরিবারে। এসআইআর আতঙ্কের কারণে দুই পরিবারই হারিয়েছে তাদের প্রিয়জনকে। তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন।

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারে চাকরির খবরে স্বস্তি
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সিদ্ধান্তে কিছুটা হলেও শোকে প্রলেপ পড়ল গ্রামীণ হাওড়ার দুই পরিবারে। এসআইআর আতঙ্কের কারণে দুই পরিবারই হারিয়েছে তাদের প্রিয়জনকে। তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন।

Advertisement

গত ৪ নভেম্বর উলুবেড়িয়ার খলিশানী এলাকার বাসিন্দা জাহির মাল বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছিলেন। তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, ২০০২ সালের ভোটার তালিকায় জাহিরের বাবার নাম জামির শেখ থাকলেও পরবর্তী সময়ে সেটা জামির মাল হয়ে যায়। এই আতঙ্কেই জাহির আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। জাহিরের স্ত্রী রেজিনা মাল বলেন, বাড়িতে মা-বাবা ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে আছে। আমরা সকলেই অনটনের মধ্যে রয়েছি। কোনো রকমে সংসার চালাচ্ছি। বিধায়ক আমাকে ফোনে চাকরির বিষয়টি জানিয়েছেন। সমস্ত কাগজপত্র জোগাড় করছি।অন্যদিকে, গত ২৯ ডিসেম্বর এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছিল আমতা বিধানসভার সাবসিটের বাসিন্দা জামাত আলির। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, এসআইআর নিয়ে শুনানির চিঠি পাওয়ার পরেই এ নিয়ে চিন্তায় ছিলেন তিনি। শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ছেলে কামালউদ্দিন বলেন, পরিবারে আমরা সাতজন সদস্য। টোটো চালিয়ে যে উপার্জন হয়, তাতেই সংসার চলে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী চাকরি দিলে খুব উপকার হবে। এলাকার বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সম্পর্কিত সংবাদ