Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

১২ লক্ষ টাকায় নিয়োগ পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র, ধৃত কলেজ শিক্ষক সহ ৩

টাকা দিলেই মিলবে অধ্যাপক পদে নিয়োগ পরীক্ষার আসল প্রশ্নপত্র। এমনই টোপ দিয়ে দুই পরীক্ষার্থীর কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনজন।

১২ লক্ষ টাকায় নিয়োগ পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র, ধৃত কলেজ শিক্ষক সহ ৩
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: টাকা দিলেই মিলবে অধ্যাপক পদে নিয়োগ পরীক্ষার আসল প্রশ্নপত্র। এমনই টোপ দিয়ে দুই পরীক্ষার্থীর কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনজন। কিন্তু পরীক্ষার পর ভুয়ো প্রশ্নপত্র বুঝতে পেরে পুলিসের দ্বারস্থ হন ওই দুই পরীক্ষার্থী। লখনউ থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের নাম বৈজনাথ পাল, বিনয়কুমার পাল ও মেহবুব আলি নামে ওই তিন অভিযুক্ত। বৈজনাথ গোন্ডার লালবাহাদুর শাস্ত্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। ধৃতদের কাছ থেকে নগদ ১২ লক্ষ টাকা, গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিস। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করেছিল এডুকেশন সিলেকশন কমিশন। ডেপুটি পুলিস সুপার দীপক কুমার সিং জানান, অভিযুক্তরা ভুয়ো প্রশ্নপত্র বিক্রির কথা স্বীকার করেছে। মেহবুব জুলজির ওই প্রশ্নপত্র তৈরি করেছিলেন। প্রমাণ মুছে ফেলতে পরীক্ষার্থীদের ওই প্রশ্নপত্র পুড়িয়ে দিতে বলেছিলেন অভিযুক্তরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ