Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিস্ফোরণ, গুলির শব্দে ফের আতঙ্ক ছড়াল কাবুলে

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এরমধ্যে রবিবার মধ্য কাবুলে গুলি ও বিস্ফোরণের শব্দ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

বিস্ফোরণ, গুলির শব্দে ফের আতঙ্ক ছড়াল কাবুলে
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাবুল: পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এরমধ্যে রবিবার মধ্য কাবুলে গুলি ও বিস্ফোরণের শব্দ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। আফগান তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানি যুদ্ধবিমান কাবুলে ঢুকে পড়েছিল। সেটিকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। অন্যদিকে, পাকিস্তানের সরকার রবিবার জানিয়েছে, আফগান তালিবানের বিরুদ্ধে লড়াই চলছে। বেশ কিছু সংবাদমাধ্যম খবর করেছে, আমরা নাকি অপারেশন বন্ধ করে দিয়েছি। প্রকৃত তথ্য ঠিক এর উলটো। জঙ্গিদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চলছে। শনিবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লা তারার জানিয়েছেন, পাকিস্তানি হামলায় অন্তত ৩৫২ তালিবানের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে ৫৩৫। পাশাপাশি, ১৩০টি সেনা ছাউনি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, দেশের একাধিক বালিকা বিদ্যালয়ে হামলা চালিয়েছে তালিবান। তার পালটা বায়ুসেনার মহিলা পাইলটরা কাবুল ও কান্ধাহারে প্রত্যাঘাত করেছে। 

Advertisement

গত ২৭ ফেব্রুয়ারি থেকে সংঘাতে জড়িয়েছে পরশি দুই দেশ। প্রথমে কাবুল, কান্ধাহার ও পাকতিয়ার একাংশে হামলা চালায় পাক বায়ুসেনা। প্রত্যাঘাত করে আফগানিস্তানও। আক্রমণ-প্রতিআক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে দুই পরশি দেশের পারস্পরিক সম্পর্ক।  

সম্পর্কিত সংবাদ