Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, হামলা কুয়েতের বিমানবন্দরেও

পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাত্রা আরও তীব্র হচ্ছে। রবিবার ফের বিস্ফোরণে কাঁপল দুবাই। এদিন ভোরে দুবাইয়ে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ঢাকে চারপাশ।

বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, হামলা কুয়েতের বিমানবন্দরেও
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাত্রা আরও তীব্র হচ্ছে। রবিবার ফের বিস্ফোরণে কাঁপল দুবাই। এদিন ভোরে দুবাইয়ে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ঢাকে চারপাশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবাই মেরিনা ও আশপাশের কয়েকটি এলাকায় পরপর বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ভিডিয়ো ও ছবি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইরানের ছোড়া ড্রোন বা মিসাইল হামলার জেরেই এই বিস্ফোরণ। ওয়াকিবহাল মহলের মতে, খার্গ দ্বীপে মার্কিন হামলার জবাবেই দুবাইয়ে হামলা চালিয়েছে ইরান। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চলেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি ড্রোন বিমানবন্দরের আছড়ে পড়ে। যার ফলে বিমানবন্দরের রাডার ও বেশ কিছু প্রযুক্তিগত ব্যবস্থার ক্ষতি হয়েছে। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিকে সতর্কতা জারি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ তেল টার্মিনাল এলাকাতেও।

Advertisement

পাশাপাশি, ইজরায়েলেও হামলা অব্যাহত রেখেছে ইরান। সে দেশের সেনা জানিয়েছে, ইজরায়েলের ‘লাহাভ ৪৩৩’-এর সদর দফতরে ড্রোন হামলা চালানো হয়েছে। এটি ইজরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিটের হেডকোয়ার্টার। পাশাপাশি গিলাত স্যাটেলাইট নেটওয়ার্কসের সঙ্গে যুক্ত একটি উপগ্রহ যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি। তবে ইরানের এই দাবির বিষয়ে ইজরায়েল কোনো মন্তব্য করেনি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি বা হামলা কতটা সফল হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, যুদ্ধে খরচ মেটাতে প্রায় ৮২৭ মিলিয়ন ডলার জরুরি বাজেট অনুমোদন করেছে ইজরায়েল। রবিবার সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর অনুযায়ী, সপ্তাহান্তে মন্ত্রিসভার সদস্যদের একটি টেলিফোন বৈঠকে এই অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সম্পর্কিত সংবাদ