এশিয়ার বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামিতে জোর কদমে খনন কাজ চলছে। আগামী সপ্তাহ থেকেই ব্যাসল্ট তোলার কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে। এলাকা পরিদর্শনে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার খনি এলাকা পরিদর্শন শেষে এমনটাই জানালেন পিডিসিএলের সিএমডি পি বি সেলিম-সহ জেলাশাসক বিধান রায়। এছাড়াও জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। খনি এলাকায় কাজের অগ্রগতি খতিয়ে দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।



