Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সমাজমাধ্যমে ফিরছেন ইমন

সমাজমাধ্যমে ফেরার সিদ্ধান্ত নিলেন গায়িকা ইমন চক্রবর্তী। সম্প্রতি তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করা হয়। তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন সংগীতশিল্পী।

সমাজমাধ্যমে ফিরছেন ইমন
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 সমাজমাধ্যমে ফেরার সিদ্ধান্ত নিলেন গায়িকা ইমন চক্রবর্তী। সম্প্রতি তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করা হয়। তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন সংগীতশিল্পী। ক্ষোভ উগরে দিয়ে তিনি সমাজমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত নেন। কেবল কাজের খবর ছাড়া অন্য কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার কথা বলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমনকে বলেন, ‘অসামাজিকদের জন্য তুমি সমাজমাধ্যম ছাড়বে কেন? আরও বেশি করে আঁকড়ে ধরো।’ মুখ্যমন্ত্রীর এই কথার পরই ফের সমাজমাধ্যমে ফেরার সিদ্ধান্ত ইমনের। তিনি বলেন, ‘ভীষণ কষ্ট তো হচ্ছেই। তবে মুখ্যমন্ত্রীর কথা শিরোধার্য।’ শীঘ্রই তিনি আবার সমাজমাধ্যমে ফিরবেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ