Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধায়ক তহবিলের টাকায় উন্নয়নেও কড়াকড়ি নির্বাচন কমিশনের! ক্ষোভ

পশ্চিমবঙ্গসহ দেশের যেসব রাজ্যে বিধানসভার নির্বাচন ও উপনির্বাচন হচ্ছে, সেখানে সাংসদ ও বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলের (এমপি এবং এমএলএ ল্যাড) টাকায় উন্নয়নমূলক কাজকর্ম চালানোর উপর অনেকটাই বিধিনিষেধ চাপানো হয়েছে।

বিধায়ক তহবিলের টাকায় উন্নয়নেও কড়াকড়ি নির্বাচন কমিশনের! ক্ষোভ
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গসহ দেশের যেসব রাজ্যে বিধানসভার নির্বাচন ও উপনির্বাচন হচ্ছে, সেখানে সাংসদ ও বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলের (এমপি এবং এমএলএ ল্যাড) টাকায় উন্নয়নমূলক কাজকর্ম চালানোর উপর অনেকটাই বিধিনিষেধ চাপানো হয়েছে। নির্বাচন কমিশন থেকে গতমাসেই এই ব্যাপারে রাজ্যগুলির মুখ্যসচিবকে চিঠি দিয়ে প্রয়োজনীয় গাইডলাইন জানিয়ে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে জনপ্রতিনিধিদের এলাকা উন্নয়ন তহবিল থেকে কোনো প্রকল্পের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করা যাবে না। এই নির্দেশ পাওয়ার আগেই ওয়ার্ক অর্ডার ইস্যু হলেও বাস্তবে কাজ শুরু না-হলে সেই কাজ আরম্ভ করার উপর নিষোধাজ্ঞা চাপানো হয়েছে। কমিশনের নির্দেশ, নির্বাচন পর্ব মিটলে তবেই সেক্ষেত্রে কাজ শুরু করা যাবে। কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়ে থাকলে শুধু সেগুলি চালানো যাবে। অনুমোদিত কাজের জন্য যেখানে অর্থ বরাদ্দ হয়ে উপকরণ পৌঁছে গিয়েছে, সেখানে কাজ চালানো যাবে। কোনো কাজ শেষ হলে টাকা মেটানোর অনুমতি দেওয়া হয়েছে। 

Advertisement

রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী মনে করেন, কমিশনের এই ফরমানে এলাকার উন্নয়নের কাজ থমকে যাবে। এতে ক্ষতি হবে আম জনতার। এতটা বিধিনিষেধ দরকার ছিল না।  যেসব অনুমোদিত প্রকল্পের ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে সেখানে কাজ হলে অসুবিধাটা কী? বন্যার আগে বাঁধ মেরামতি, রাস্তাঘাট প্রভৃতির কাজ দ্রুত শেষ করা জনস্বার্থেই প্রয়োজন ছিল। কিন্তু সেসবই থমকে গেল কমিশনের নির্দেশে!

Advertisement
সম্পর্কিত সংবাদ