Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমডাঙায় মদের আসরে প্রৌঢ়কে মাথা থেঁতলে খুন, গ্রেপ্তার বন্ধু

মদের আসরে প্রৌঢ়কে মাথা থেঁতলে খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমডাঙা থানার তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কুশডাঙায়।

আমডাঙায় মদের আসরে প্রৌঢ়কে মাথা থেঁতলে খুন, গ্রেপ্তার বন্ধু
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মদের আসরে প্রৌঢ়কে মাথা থেঁতলে খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমডাঙা থানার তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কুশডাঙায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাসুদেব পাত্র (৫৫)। অভিযুক্ত কপিলদেব প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ভারী কাঠের খিল। সেটি দিয়েই বাসুদেবকে আঘাত করা হয় বলে মনে করা হচ্ছে। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসুদেব ও কপিলদেব দু’জনে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। মাঝেমধ্যে তারা একসঙ্গে মদ খেত। সোমবার সকালে একটি মাটির বাড়িতে মদের আসর বসায় কপিল। আর সেই আসরে ছোটখাটো বিষয় নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা হয় বলে অভিযোগ। আর তারপর বাড়িতে থাকা কাঠের খিল নিয়ে মাথায় সজোরে আঘাত করে কপিল। রক্তাক্ত অবস্থায় পড়ে যান বাসুদেব। পরিস্থিতি সামাল দিতে কপিল এলাকার লোকজনকে বলে, আমাকে অনেকদিন ধরে বিরক্ত করছিল। তাই ওকে কাঠ দিয়ে মাথায় মেরেছি। তড়িঘড়ি এলাকার লোকজন খবর দেন আমডাঙা থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে আমডাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযুক্তকে ধরে রেখে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা শ্রীদাম মণ্ডল বলেন, ওরা দু’জনে খুব ভালো বন্ধু ছিল। কিন্তু মদের আসরে কি হল বোঝা যাচ্ছে না। আমরা কিছুই বুঝে ওঠতে পারছি না। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। মৃতের মেয়ে বলেন, আমার বাবা বাড়িতে ছিল। বাবাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল। আমরা চাই ওর কঠিন শাস্তি। আমডাঙা থানার পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। মাথা থেঁতলানো অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধৃতকে মঙ্গলবার বারাসত আদালতে তোলা হবে। কি কারণে খুনের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে উঠে এসেছে, কথা কাটাকাটির মধ্যে এই ঘটনা। কোনো শত্রুতার কথা জানা যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ