Bartaman Logo
১৪ জুন, ২০২৬

‘দলে একনাথ সিন্ধে নেই’, গোষ্ঠীদ্বন্দ্বের দাবি ওড়ালেন ওমর

দলে কোনো ‘একনাথ সিন্ধে’ নেই। বিধায়করা একজোট রয়েছেন। কেউ বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগদান করবেন না।

‘দলে একনাথ সিন্ধে নেই’, গোষ্ঠীদ্বন্দ্বের দাবি ওড়ালেন ওমর
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

শ্রীনগর: দলে কোনো ‘একনাথ সিন্ধে’ নেই। বিধায়করা একজোট রয়েছেন। কেউ বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগদান করবেন না। দলের গোষ্ঠীকোন্দলের জল্পনা উড়িয়ে এভাবেই গেরুয়া শিবিরকে জবাব দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা জানান, বিজেপির যাবতীয় দাবি সম্পূর্ণ মিথ্যে।

Advertisement

সম্প্রতি বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা দাবি করেন, ন্যাশনাল কনফারেন্সের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে। বহু ‘একনাথ সিন্ধে’ দল থেকে বেরিয়ে আসতে চাইছেন। এই কারণে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে পারছেন না ওমর আবদুল্লা। তা করতে গেলেই  ন্যাশনাল কনফারেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়বে।  সুনীলকে উত্তর দিতে বিন্দুমাত্র দেরি করেননি ফারুখ-পুত্র। তাঁর কথায়, ‘এখান থেকেই বিজেপির অভিসন্ধি স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্ম শিবিরের সাহায্যে দল ভেঙেছিলেন মহারাষ্ট্রে শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে। মনে হচ্ছে বিরোধী দলনেতা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল দখল করতে উদগ্রীব। তবে ন্যাশনাল কনফারেন্সে কোনো একনাথ সিন্ধে নেই। বিরোধী দলনেতার প্রতি এটাই আমার বার্তা।’ গোষ্ঠীদ্বন্দ্বের দাবি উড়িয়ে তিনি বলেন, ‘আমাদের এখনও রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি। তাই মন্ত্রিসভার সম্প্রসারণ করা যাচ্ছে না। বিজেপি এখানে সরকার গঠন না করা পর্যন্ত তা সম্ভব নয়। বিরোধী দলনেতার বক্তব্যে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ