Bartaman Logo
৯ জুন, ২০২৬

সহপাঠীর উপর দা নিয়ে হামলা অষ্টমের পড়ুয়ার

দু’মাস আগে পেনসিল ভাগাভাগি নিয়ে বচসা হয়েছিল। প্রতিশোধ নিতে ক্লাসরুমেই সহপাঠীর উপর দা নিয়ে হামলা চালাল অষ্টম শ্রেণির এক পড়ুয়া।

সহপাঠীর উপর দা নিয়ে হামলা অষ্টমের পড়ুয়ার
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: দু’মাস আগে পেনসিল ভাগাভাগি নিয়ে বচসা হয়েছিল। প্রতিশোধ নিতে ক্লাসরুমেই সহপাঠীর উপর দা নিয়ে হামলা চালাল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। হামলার জেরে শরীরের বেশকিছু জায়গায় চোট পেয়েছে আক্রান্ত  কিশোর। মারমুখী ছাত্রকে আটকাতে গিয়ে আহত হয়েছেন এক শিক্ষকও। দু’জনেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবারের হাড়হিম করা এই ঘটনাটি তামিলনাড়ুর তিরুনেলভেলির। ঘটনায় রাজ্যের এম কে স্ট্যালিন সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধী বিজেপি। তদন্তের আর্জি জানিয়েছেন তামিলনাড়ুর বিজেপি প্রধান নৈনার নাগেন্দ্রন। একইসঙ্গে জখমদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি। নাগেন্দ্রনের কথায়, ‘লুকিয়ে স্কুলে অস্ত্র নিয়ে যাচ্ছে পড়ুয়ারা। তা দিয়ে সহপাঠীর উপর হামলা চালাচ্ছে। শিশুদের মনে হিংসা বাসা বাঁধেনি তো? এটাই তামিলনাড়ুর বাসিন্দাদের প্রধান চিন্তা। ’

Advertisement

ঠিক কী হয়েছিল? পুলিস জানিয়েছে, দু’মাস আগে পেনসিল ভাগ করা নিয়ে বচসায় জড়িয়েছিল ওই দুই পড়ুয়া। তারপর থেকে একে অপরের সঙ্গে কথা বন্ধ ছিল দু’জনের।  মঙ্গলবার স্কুল ব্যাগে দা লুকিয়ে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। সুযোগ বুঝে সহপাঠীর উপর হামলা চালায় সে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা কে আন্নামালাইয়ও। তাঁর কটাক্ষ, ‘চারপাশের পরিস্থিতি দেখে বড় হয় স্কুল পড়ুয়ারা। অপরাধীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একইসঙ্গে দেদার মদ বিক্রির পাশাপাশি মাদক পাচার করা হচ্ছে। এর জেরে তামিল সমাজে পচন ধরছে। মুখ্যমন্ত্রীর এবিষয়ে চিন্তাভাবনা করা উচিত।’

সম্পর্কিত সংবাদ