Bartaman Logo
৯ জুন, ২০২৬

বৈদ্যুতিক গাড়িতে বিস্ফোরণের জেরে বাড়িতে আগুন, মৃত আট

তিনতলা বাড়ির সামনে চার্জে বসানো ছিল বৈদ্যুতিক গাড়ি। ভোররাতে কোনোভাবে তাতে বিস্ফোরণ হয়। এর জেরে আগুন ছড়িয়ে পড়ে বাড়িটিতে।

বৈদ্যুতিক গাড়িতে বিস্ফোরণের  জেরে বাড়িতে আগুন, মৃত আট
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইন্দোর: তিনতলা বাড়ির সামনে চার্জে বসানো ছিল বৈদ্যুতিক গাড়ি। ভোররাতে কোনোভাবে তাতে বিস্ফোরণ হয়। এর জেরে আগুন ছড়িয়ে পড়ে বাড়িটিতে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হল আট জনের। গুরুতর জখম ৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। সেখানে মৃত্যু হয় আরও একজনের। তবে উদ্ধারকাজ শেষ হয়নি। ভিতরে কেউ আটকে রয়েছে কি না খোঁজ চলছে। মধ্যপ্রদেশের ইন্দোর এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। নিহতদের পরিজনদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। আহতরা চিকিৎসার জন্য পাবেন ৫০ হাজার টাকা করে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে ইন্দোরের তিলকনগর এলাকার ওই বাড়িটিতে বিধ্বংসী আগুন লাগে। তদন্তকারীদের অনুমান, বাড়ির সামনে থাকা বৈদ্যুতিক গাড়িতে বিস্ফোরণই দুর্ঘটনার মূল কারণ। গাড়িটি সম্ভবত রাতভর চার্জে বসানো ছিল। ভোরের দিকে কোনোভাবে শর্টসার্কিট হয়। তার থেকেই বিস্ফোরণ। আগুন বহুতলে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। সেখানে থাকা গ্যাসের সিলিন্ডারগুলিতেও বিস্ফোরণ হয়। সেইসঙ্গে ছিল অন্যান্য দাহ্য পদার্থ। ফলে মুহূর্তেই আগুনের কবলে চলে যায় তিনতলা বাড়িটি। স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেন। দমকলের ৫টি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শুরু হয় উদ্ধারকাজ। 
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গিয়েছে, ওই বাড়িটি স্থানীয় এক ব্যবসায়ীর। আগেরদিন রাতেই বাড়িতে তাঁর কয়েকজন আত্মীয় এসেছিলেন। অন্তত ১০ জন দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।  বিস্ফোরণে ঝলসে যাওয়া বৈদ্যুতিক গাড়ি। ছবি সমাজমাধ্যম থেকে প্রাপ্ত।

সম্পর্কিত সংবাদ