Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিডিয়ো ক্লাসের মান কেমন, মত জানতে চায় শিক্ষাদপ্তর

ভোটের জন্য শিক্ষকরা চলেছেন প্রশিক্ষণ নিতে। এই অবস্থায় আরো বেশি ভিডিয়ো নির্ভর ক্লাসে জোর দিতে চাইছে শিক্ষাদপ্তর। বুধবার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন প্রধান শিক্ষকদের জানিয়েছে, ভিডিয়ো ক্লাসগুলির মান কেমন, তার প্রতিক্রিয়া পাঠাতে পারবেন তাঁরা।

ভিডিয়ো ক্লাসের মান কেমন,  মত জানতে চায় শিক্ষাদপ্তর
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের জন্য শিক্ষকরা চলেছেন প্রশিক্ষণ নিতে। এই অবস্থায় আরো বেশি ভিডিয়ো নির্ভর ক্লাসে জোর দিতে চাইছে শিক্ষাদপ্তর। বুধবার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন প্রধান শিক্ষকদের জানিয়েছে, ভিডিয়ো ক্লাসগুলির মান কেমন, তার প্রতিক্রিয়া পাঠাতে পারবেন তাঁরা। শিক্ষক এবং ছাত্রছাত্রীরাও তাঁদের মতামত দেবেন। এর জন্য একটি গুগল ফর্মও দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে এই প্রতিক্রিয়া দেওয়া যাবে। ইতিমধ্যেই প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৪৭৪টি ভিডিয়ো কনটেন্ট তৈরি করেছে দপ্তর। সেগুলি থেকে বাংলার শিক্ষা পোর্টালে বাংলার শিক্ষা ক্লাসরুম এবং ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলি দেখতে পাচ্ছে ছাত্রছাত্রীরা। 

Advertisement

শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের (আখনা গার্লস) প্রধান শিক্ষিকা আইভি সরকার বলেন, ‘উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের জন্য এনি টাইম এডুকেশন বা এটিই নামে দুটি ঘর বরাদ্দ করা হয়েছে। সেখানে একাধিক কম্পিউটারে ভিডিয়োগুলি ডাউনলোড করা রয়েছে। কোনো অফ পিরিয়ডে ছাত্রীরা সেগুলি দেখে নিজেদের প্রস্তুত করতে পারছে। নিচু ক্লাসের জন্য অভিভাবকদের লিঙ্কগুলি দেওয়া হয়েছে। তাঁরাও জানিয়েছেন, এতে তাঁদের সন্তানরা যথেষ্ট উপকৃত হচ্ছে।’ অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বুধবার জানিয়েছে, তৃতীয় সেমেস্টারের মডেল আনসার কি-তে কোনো ভুল পাওয়া যায়নি। যে আবেদনগুলি হয়েছিল, সেগুলির সারবত্তা পাননি সাবজেক্ট এক্সপার্টরা। তাই আগে খসড়া আকারে প্রকাশিত মডেল আনসার কি চূড়ান্ত হিসাবে ধরে নিয়েছে সংসদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ