Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনের ডায়েরি

ইডেনের সবুজ ঘাসে এই প্রথম দেখা গেল রোবট কুকুরকে। নাম চম্পক। ক্লাবহাউস প্রান্তের রান আপের সামনে তাকে দেখে হাতের ভঙ্গিতে কাছে ডাকলেন আশিস নেহরা।

ইডেনের ডায়েরি
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রোবট কুকুর চম্পক
ইডেনের সবুজ ঘাসে এই প্রথম দেখা গেল রোবট কুকুরকে। নাম চম্পক। ক্লাবহাউস প্রান্তের রান আপের সামনে তাকে দেখে হাতের ভঙ্গিতে কাছে ডাকলেন আশিস নেহরা। আসতেই রোবট কুকুরের মতো করেই বসে পড়লেন নেহরা। তারপর বাড়িয়ে দিলেন হাত। সেই হাতে তালি দিল রোবট কুকুর। পরের টার্গেট আন্দ্রে রাসেল। নাইটদের ডাগ-আউটের সামনে ব্যায়াম করছিলেন ক্যারিবিয়ান। রোবট কুকুরও একই ভঙ্গিতে ডন-বৈঠক দিতে থাকল। তারপর লাফিয়ে উঠে এগিয়ে গেল দু’পা। রাসেলও একইভাবে লাফিয়ে উঠলেন। তা দেখে হাসিতে লুটোপুটি অন্য নাইটরা। চিয়ারলিডার্সদের সঙ্গেও নাচতে দেখা গেল রোবট কুকুরকে। 

Advertisement

মাহিভক্ত পল
বড়সড় চেহারার মাঝবয়সি পল। আর কমবয়সি অ্যান্ড্রু। সোমবার ইডেনে চোখে পড়লেন দুই ইংরেজ। এসেছেন লন্ডন থেকে। আইপিএলের উন্মাদনা চেখে নেওয়াই লক্ষ্য। রবিবার রাতে ছিলেন ওয়াংখেড়েতে। সাক্ষী হয়েছেন রোহিত শর্মার ধুমধাড়াক্কার। ভালো লেগেছে সূর্যকুমার যাদবের স্ট্রোকের ফুলঝুরিও। তবে ধোনি রান পেল না, চেন্নাইও হারল। এটাই খারাপ লাগছে।’ ইডেনে কাকে জয়ী দেখতে চান? কলকাতা নাকি গুজরাত? অ্যান্ড্রু বললেন, ‘ভালো ক্রিকেট দেখতে চাই। যে দলই জিতুক না কেন, উপভোগ্য ক্রিকেট যেন হয়।’

জার্সিটা পাল্টে দিন
গায়ে গুজরাতের জার্সি। হাতে কলকাতার পতাকা। সোমবার বিকেলে মহমেডান ক্লাবের সামনে এক খুদে ক্রিকেটপ্রেমী চমকে দিল। মায়ের সঙ্গে রেড রোড পার হওয়ার সময় দোলাচ্ছিল বেগুনি-সোনালি পতাকা। সেই ছবি ক্যামেরাবন্দি করছিলেন বাবা। পাশ থেকে একজন বলে উঠলেন, জার্সিটা পাল্টে দিন ছেলের! অদ্ভুত পোশাকের আরও কয়েকজনকে দেখা গেল। একজন তো প্রচণ্ড গরমে হাফপ্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরেই চলে এসেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ