Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

আর্থিক তছরুপ মামলায় মহেশ বাবুকে তলব ইডির

তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে তলব করল ইডি। তেলেঙ্গানার কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে।

আর্থিক তছরুপ মামলায় মহেশ বাবুকে তলব ইডির
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

তেলেঙ্গানা: তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে তলব করল ইডি। তেলেঙ্গানার কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। সংস্থাগুলির বিজ্ঞাপনে কাজ করেছিলেন মহেশ। এই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আগামী ২৮ এপ্রিল তাঁকে হাজিরা দিতে হবে বলে খবর। ইডি সূত্রে দাবি, মহেশকে এখনই অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে না। কারণ তিনি হয়তো সরাসরি এই আর্থিক তছরুপের সঙ্গে জড়িত নন। তিনি কেবল প্রচারমূলক ছবিতে কাজ করেছিলেন। সম্ভবত আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে তিনি অবগতও নন। তবে ওই রিয়েল এস্টেট কোম্পানিগুলির পারিশ্রমিক বাবদ প্রায় ৫ কোটি ৯০ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। সেই বিষয়টি খতিয়ে দেখবেন তদন্তকারীরা। ইডির তলব সম্পর্কে মঙ্গলবার রাত পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেতা।

Advertisement

বেশ কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছিল তেলেঙ্গানা পুলিস। সেই মামলার তদন্তভার যায় ইডির কাছে। গত ১৬ এপ্রিল তেলেঙ্গানার ভেঙ্গাল রাও নগর, সেকেন্দ্রাবাদ, জুবিলি হিলস সহ একাধিক জায়গায় তল্লাশি চলে। প্রায় ৭৪ লক্ষ টাকার অবৈধ নগদ উদ্ধার হয়েছে বলে খবর।  

Advertisement
সম্পর্কিত সংবাদ