Bartaman Logo
৯ জুন, ২০২৬

অনিল আম্বানির ৩ হাজার ৭১৬ কোটির বাড়ি অ্যাটাচ করল ইডি

অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলায় বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র। শিল্পপতির মুম্বইয়ের পালি হিলের ১৭তলা বাড়ি ‘অ্যাবডি’র দখল নিল তদন্তকারী সংস্থা।

অনিল আম্বানির ৩ হাজার ৭১৬ কোটির বাড়ি অ্যাটাচ করল ইডি
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

নয়াদিল্লি: অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলায় বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র। শিল্পপতির মুম্বইয়ের পালি হিলের ১৭তলা বাড়ি ‘অ্যাবডি’র দখল নিল তদন্তকারী সংস্থা। এই সম্পত্তির বাজারমূল্য ৩ হাজার ৭১৬.৮৩ কোটি টাকা। ইডির এক শীর্ষ আধিকারিক বুধবার জানিয়েছেন, আর্থিক তছরুপ বিরোধী আইনে ৬৬ মিটার লম্বা ওই বিলাবহুল সম্পত্তিটি অ্যাটাচ করা হয়েছে। এই নিয়ে সবমিলিয়ে অনিলের ১৫ হাজার ৭০০ কোটি টাকার সম্পত্তির দখল নিল তদন্তকারী সংস্থা। শীঘ্রই দিল্লিতে দ্বিতীয়বারের জন্য এজেন্সির মুখোমুখি হবেন অনিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ