Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

বয়স্কদের সংখ্যা বৃদ্ধি নিয়ে সতর্ক করলেন অর্থনীতিবিদ মোহনদাস পাই

ভারতে বয়স্কদের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। এই সংখ্যা বৃদ্ধিই ভবিষ্যতে সবচেয়ে বড় সমস্যা হতে চলেছে। এমনটাই মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ মোহনদাস পাই।

বয়স্কদের সংখ্যা বৃদ্ধি নিয়ে সতর্ক করলেন অর্থনীতিবিদ মোহনদাস পাই
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতে বয়স্কদের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। এই সংখ্যা বৃদ্ধিই ভবিষ্যতে সবচেয়ে বড় সমস্যা হতে চলেছে। এমনটাই মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ মোহনদাস পাই। মানবসম্পদের নিরিখে জনসংখ্যা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে ধরা হয়। বেশি জনসংখ্যার অর্থ উৎপাদনশীল নাগরিক বৃদ্ধি। অন্যদিকে, বয়স্ক জনসংখ্যাকে অনুৎপাদক বলে ধরা হয়। এত সংখ্যাক অনুৎপাদক জনসংখ্যা অর্থনীতিতে মঙ্গলজনক নয়। এই নিয়েই সতর্ক করেছেন মোহনদাস। স্ট্যানফোর্ড ইন্ডিয়া কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, দেশে এখন ১৩ কোটি মানুষের বয়স ৬০ বছর। ভবিষ্যতে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০ কোটি। এই পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘বয়স্ক জনসংখ্যাই ভারতের সবচেয়ে বড় সমস্যা হতে চলেছে।’ 

Advertisement

বয়সজনিত সমস্যা সবচেয়ে বেশি প্রকট দক্ষিণের রাজ্যগুলিতে। মোহনদাস বলেন, ‘ভারতের জন্মহার কমে দাঁড়িয়েছে ২। বর্তমান জনসংখ্যা ধরে রাখতে গেলে যে জন্মহার দরকার এই হার তার থেকেও কম। দক্ষিণের রাজ্যগুলিতে এই হার কমে দাঁড়িয়েছে ১.৬ বা ১.৭।’ তবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি নিয়ে আশাপ্রকাশ করেছেন তিনি। মোহনদাস বলেন, ‘ভালো খবর হল স্কুলিগুলিতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। অনেক ছেলেই উচ্ছৃঙ্খল। তাদের অনেকেই স্কুলশিক্ষা শেষ করে না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ