Bartaman Logo
১৪ জুন, ২০২৬

গ্যাস সংকটের জের! রেশনে কাঠ-কয়লা

প্রায় প্রতিদিন বিশেষ সাংবাদিক সম্মেলন। দেশে ‘রান্নার গ্যাসের কোনো সমস্যা নেই’ বলে কেন্দ্রীয় আশ্বাস। তারপরও বাস্তব পরিস্থিতি একেবারেই আলাদা। গ্যাস নিয়ে আতঙ্ক এবং সংকট চলছেই।

গ্যাস সংকটের জের! রেশনে কাঠ-কয়লা
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রায় প্রতিদিন বিশেষ সাংবাদিক সম্মেলন। দেশে ‘রান্নার গ্যাসের কোনো সমস্যা নেই’ বলে কেন্দ্রীয় আশ্বাস। তারপরও বাস্তব পরিস্থিতি একেবারেই আলাদা। গ্যাস নিয়ে আতঙ্ক এবং সংকট চলছেই। আর তা চাপা দিতে ‘ডবল ইঞ্জিন’ রাজ্য বিহারে শুরু হচ্ছে রেশন দোকানের মাধ্যমে কাঠ-কয়লা (কুকিং কোল) বিক্রি। রাজ্যের ২ কোটি ১০ লক্ষ রেশন গ্রাহককে দেওয়া হবে মাসে ১০০ কেজি কাঠ-কয়লা। ফলে রান্নার গ্যাসের জোগানে যে মোদি সরকার নাজেহাল, তা স্পষ্ট। বাংলার রেশন গ্রাহকদের জন্য পাঁচ কেজির ছোট সিলিন্ডার দিতে কেন্দ্রকে চিঠি দেওয়া হলেও তেমন উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন, কোথায় গেল কাঠ-কয়লার ধোঁয়ায় রান্না বন্ধে মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর ক্রন্দন? 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ