Bartaman Logo
৯ জুন, ২০২৬

দ্বৈত নাগরিকত্ব? রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

দ্বৈত নাগরিকত্ব বিতর্কে এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। আদালতের নির্দেশ, উত্তরপ্রদেশ সরকার নিজেই এই বিষয়টি নিয়ে তদন্ত করতে পারে।

দ্বৈত নাগরিকত্ব? রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এলাহাবাদ: দ্বৈত নাগরিকত্ব বিতর্কে এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। আদালতের নির্দেশ, উত্তরপ্রদেশ সরকার নিজেই এই বিষয়টি নিয়ে তদন্ত করতে পারে। অথবা কোনো কেন্দ্রীয় এজেন্সির হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। এস ভিগনেশ শিশির নামে কর্ণাটকের এক বিজেপি কর্মী এই মামলা করেছিলেন। এর আগে 

Advertisement

রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে রায়বেরিলির বিশেষ এমপি-এমএলএ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পরে মামলাটি লখনউয়ের বিশেষ আদালতে স্থানান্তরিত হয়। কিন্তু গত জানুয়ারিতে সেই আবেদন খারিজ করে দেন বিচারক। জানিয়েছিলেন, নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওই আদালতের নেই। এরপর একই আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই বিজেপি কর্মী। তাঁর দাবি, 
রাহুলের নাগরিকত্ব নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। এর জন্য পাসপোর্ট আইন, বিদেশি নাগরিক আইন, সরকারি গোপনীয়তা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন তিনি। ২০১৯ সালে রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন  বিজেপির তৎকালীন রাজ্যসবার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দাবি 
করেছিলেন, ব্রিটেন প্রশাসনের কাছে জমা দেওয়া নথিতে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছেন। এনিয়ে বহু বিতর্ক হয়। অবশেষে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।

সম্পর্কিত সংবাদ