Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কর্ণাটকে উদ্ধার ৭৫ কোটির মাদক, ধৃত দক্ষিণ আফ্রিকার দুই নাগরিক

অভিযান চালিয়ে ৩৭ কেজি এমডিএমএ মাদক বাজেয়াপ্ত করল মেঙ্গালুরু পুলিস। বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারদর প্রায় ৭৫ কোটি টাকা।

কর্ণাটকে উদ্ধার ৭৫ কোটির মাদক, ধৃত দক্ষিণ আফ্রিকার দুই নাগরিক
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মেঙ্গালুরু (কর্ণাটক): অভিযান চালিয়ে ৩৭ কেজি এমডিএমএ মাদক বাজেয়াপ্ত করল মেঙ্গালুরু পুলিস। বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারদর প্রায় ৭৫ কোটি টাকা। এই মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে দু’জন দক্ষিণ আফ্রিকার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটকে এর আগে এত পরিমাণ মাদক একসঙ্গে বাজেয়াপ্ত হয়নি বলে পুলিস জানিয়েছে। মেঙ্গালুরুর পুলিস কমিশনার অনুপম আগরওয়াল জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে পুলিস হায়দার আলি 

Advertisement

নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছে ১৫ গ্রাম এমডিএমএ উদ্ধার হয়। সেই সূত্র ধরেই মাদক পাচারের চক্রকে ধরতে মাঠে নামে পুলিস। এরপর আরও তদন্ত চালিয়ে পিটার নামে নাইজেরিয়ার এক নাগরিককে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬ কোটি টাকার এমডিএমএ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, এই মাদক পাচারের সঙ্গে একটি আন্তর্জাতিক চক্র জড়িত। দিল্লি থেকে বেঙ্গালুরুর মধ্যে আকাশপথে এই মাদক পাচার হচ্ছে বলেও জানতে পারে পুলিস।
গোপন সূত্রে পুলিস জানতে পারে, ফের মাদক পাচার করা হবে। দক্ষিণ আফ্রিকার ওই দুই নাগরিক বেঙ্গালুরুতে আসার পরেই তাদের ইলেকট্রনিক সিটি থানায় নিয়ে যাওয়া হয়। তল্লাশি চালিয়ে দুজনের ট্রলি ব্যাগে লুকিয়ে রাখা মাদক উদ্ধার করে পুলিস। ওই দু’জন বেঙ্গালুরুতে বসবাসকারী এক নাইজেরিয়ানের হাতে ওই মাদক তুলে দিত বলে পুলিস জানতে পেরেছে। এই ঘটনায় মেঙ্গালুরু পুলিসের পদক্ষেপের প্রশংসা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ৩৭ কেজি এমডিএমএ বাজেয়াপ্ত করে পুলিস হাজার হাজার তরুণকে বড় বিপদ থেকে রক্ষা করেছে। ক্ষমতায় আসার পর থেকেই তাঁর সরকার মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সচেষ্ট রয়েছে বলেও দাবি করেছেন সিদ্ধারামাইয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ