Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরাকে ফরাসি সেনার ঘাঁটিতে ড্রোন হামলা, হত ১

শুক্রবার ফারাসি সেনার তরফে দাবি করা হয়েছে, ইরাকের ইরবিল অঞ্চলে তাদের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় এক সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৬ জন।

ইরাকে ফরাসি সেনার ঘাঁটিতে ড্রোন হামলা, হত ১
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাগদাদ (পিটিআই): শুক্রবার ফারাসি সেনার তরফে দাবি করা হয়েছে, ইরাকের ইরবিল অঞ্চলে তাদের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় এক সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৬ জন।

Advertisement

এই কুর্দ সেনাঘাঁটিতে ইরাকি ইউনিটের প্রশিক্ষণ চলে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রক থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ড্রোন হামলায় জখম চিফ ওয়ারেন্ট অফিসার আরনৌদ ফ্রিয়নকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। জখম অবস্থায় চিকিৎসা চলছে আরও ৬ সেনার। তাঁদের ফ্রান্সে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ