Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এক সপ্তাহের জন্য বন্ধ ডুয়ার্সের সেন্ট্রাল চা বাগান

এক সপ্তাহের জন্য বন্ধ ডুয়ার্সের সেন্ট্রাল চা বাগান
  • ২৫ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

খামখেয়ালি আবহাওয়া ও পোকার আক্রমণের কারণে চা বাগানের গাছে পাতা নেই! এই অজুহাতে এক সপ্তাহের জন্য সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান বন্ধের কথা জানিয়ে দিল মালিক পক্ষ। বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পাতা তোলার কাজ বন্ধ থাকবে। পাশাপাশি ২৫ জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ফ্যাক্টরিও। শ্রমিকদের বাৎসরিক ছুটি হিসেবে গণ্য করা হবে এই এক সপ্তাহ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ