Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ময়নাগুড়ির একাধিক হোটেল থেকে উদ্ধার ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার

ময়নাগুড়ির একাধিক হোটেল থেকে উদ্ধার ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

ময়নাগুড়ির পৃথক দুটি এলাকায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এলাকার দুটি হোটেলে অভিযান চালানো হয়। উদ্ধার হয় ৮টি ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও ময়নাগুড়ি এলাকার হোটেল থেকে একাধিক ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ফলে প্রশ্ন উঠেছে, কী ভাবে একাধিক ডোমেস্টিক সিলিন্ডার হোটেলে থাকছে?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ