Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ নয়: বম্বে হাইকোর্ট

দাম্পত্য কলহের জেরে বিবাহ বিচ্ছেদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট যথেষ্ট প্রমাণ হতে পারে না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের।

হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ নয়: বম্বে হাইকোর্ট
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

মুম্বই: দাম্পত্য কলহের জেরে বিবাহ বিচ্ছেদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট যথেষ্ট প্রমাণ হতে পারে না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের আরজি জানিয়েছিলেন এক যুবক। নাসিকের পারিবারিক আদালত যুবকের পক্ষে রায় দেয়। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন স্ত্রী। তাঁর অভিযোগ ছিল, একতরফাভাবে এই রায় দিয়েছে পারিবারিক আদালত। তাঁকে কোনো বক্তব্য রাখতে দেওয়া হয়নি। এর পরেই নাসিকের আদালতের রায় খারিজ করে দেয় বিচারপতি ভারতী ডাংরে ও বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ। 

Advertisement

২০২৫ সালের মে মাসে নাসিকের আদালতে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট পেশ করেন যুবক। সেখানে উল্লেখ ছিল, স্বামীর থেকে আলাদা থাকতে নাসিক থেকে পুনে গিয়েছিলেন তাঁর স্ত্রী। শাশুড়ি ও ননদের উদ্দেশ্যে গালিগালাজও করেছেন তিনি। স্ত্রীর বিরুদ্ধে মানসিক চাপ, ইমোশনাল ব্ল্যাকমেল ও কুকথার অভিযোগের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেছিল পারিবারিক আদালত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ