Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সব স্কুলে সামার প্রজেক্টের নির্দেশিকা ঘিরে অসন্তোষ

গরমের ছুটি ৩০ এপ্রিল থেকে শুরু। তবে, তা কবে শেষ হচ্ছে, বলা নেই সরকারি নির্দেশিকায়। তার উপরে ভয়াবহ শিক্ষক সঙ্কটে ভুগছে স্কুলগুলি।

সব স্কুলে সামার প্রজেক্টের নির্দেশিকা ঘিরে অসন্তোষ
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরমের ছুটি ৩০ এপ্রিল থেকে শুরু। তবে, তা কবে শেষ হচ্ছে, বলা নেই সরকারি নির্দেশিকায়। তার উপরে ভয়াবহ শিক্ষক সঙ্কটে ভুগছে স্কুলগুলি। এই অবস্থায় গরমের ছুটিতে ‘সামার প্রজেক্ট’ করার নির্দেশিকা নিয়ে ক্ষুব্ধ শিক্ষক সংগঠনগুলি। বুধবারই রাজ্য সমগ্র শিক্ষা অভিযানের তরফে এই নির্দেশিকা স্কুলগুলিতে জারি করা হয়েছে।

Advertisement

সামার প্রজেক্টে পাঠ্যসূচির নানা বিষয়ের ব্যবহারিক চর্চার পাশাপাশি আছে বাড়িতে তৈরির প্রজেক্ট। আরও আছে পেশামুখী দক্ষতা বৃদ্ধি, ক্রিটিক্যাল থিঙ্কিং, বৃত্তিমূলক কোনও বিষয় শিক্ষা, পরিবেশ এবং সামাজিক কল্যাণকর ক্রিয়াকলাপে অংশগ্রহণ প্রভৃতি। অনুকূলে আবহাওয়ায় কাছাকাছি জায়গা ঘুরেও প্রজেক্ট করা যাবে। প্রজেক্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। একেবারে জেলা শিক্ষা আধিকারিক থেকে শিক্ষক—সবাইকেই ট্রেনিং দেওয়া হবে। নজরদারিতে থাকবে জেলা, মহকুমা এবং ব্লক পর্যায়ের কমিটি। জেলা কমিটির মাথায় থাকবেন জেলাশাসক স্বয়ং। সংশ্লিষ্ট ক্ষেত্রে এসডিও এবং বিডিওরা হবেন চেয়ারপার্সন। কিছু গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রকল্প জেলা স্তরে প্রদর্শন করবেন জেলা শিক্ষা আধিকারিকরা। জুলাইয়ের প্রথম সপ্তাহে এই প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে।
প্রধান শিক্ষকদের চিন্তার বিষয় হল—স্কুল খোলার সাতদিনের মধ্যেই প্রজেক্টগুলি জেলায় পাঠাতে হবে। অথচ স্কুল খোলার দিনটিই অজানা! উচ্চ মাধ্যমিক শিক্ষকদের সংগঠন এপিজিটিডব্লুএ’র সম্পাদক চন্দন গরাই বলেন, এই সঙ্কটের মধ্যে সরকারের নির্দেশিকাটি অবাস্তব এবং দিশাহীন। ভয়াবহ শিক্ষক সঙ্কটের মধ্যে এই প্রকল্প সফল হওয়া কঠিন। অন্যদিকে বিকাশ ভবনের বক্তব্য, সদিচ্ছা থাকলে পড়ুয়াদের কথা ভেবে বাড়তি দায়িত্ব নিয়ে এগুলি করাই যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ