ডিজিটাল অ্যারেস্ট, হরিয়ানা ও গুজরাত থেকে গ্রেপ্তার ২
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দু’টি আলাদা ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় হরিয়ানা ও গুজরাত থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেট। পুলিস জানিয়েছে, মুম্বই পুলিস পরিচয় দিয়ে একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় সাত লক্ষ ৬২ হাজার টাকা প্রতারণা করা হয়েছিল। ওই ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের হয়। সেই থানার পুলিস গুজরাতে গিয়ে একজনকে গ্রেপ্তার করে। ধৃতের নাম ভবেশভাই ভক্তিভাই মেহেতা। ভাওনগরে তাঁর বাড়ি। অন্যদিকে টেলিকম রেগুলেটরি সংস্থার ভুয়ো পরিচয় দিয়ে ভয় দেখিয়ে অপর একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় ৪৫ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। পুলিস হরিয়ানার হিসার থেকে অঙ্কিত নামে একজনকে গ্রেপ্তার করে।

Advertisement