Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তছরুপ মামলায় জামিন পেলেও জেলেই দেবযানী

প্রায় ২ কোটি টাকা তছরুপের এক মামলায় শর্তাধীন জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে সেবির বিশেষ আদালত সারদা চিটফান্ড সংস্থার কর্ত্রী দেবযানীর জামিনের আবেদন মঞ্জুর করে।

তছরুপ মামলায় জামিন পেলেও  জেলেই দেবযানী
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ২ কোটি টাকা তছরুপের এক মামলায় শর্তাধীন জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে সেবির বিশেষ আদালত সারদা চিটফান্ড সংস্থার কর্ত্রী দেবযানীর জামিনের আবেদন মঞ্জুর করে। তবে অন্য মামলায় তিনি জেল হেপাজতে থাকায় এদিন জামিন পেয়েও তাঁকে জেলে কাটাতে হবে। তাঁর কৌঁসুলি অভিজিৎ বল জানান, ২০২৫ সালে তাঁর মক্কেলের বিরুদ্ধে এই তছরুপ মামলা দায়ের করেছিল সেবি। সেই মামলার তদন্তে নতুন কোনো অগ্রগতি না ঘটায় এদিন আদালত তাঁর জামিনের আরজি মঞ্জুর করেছে। যদিও সেবির তরফে জামিনের জোরালো আপত্তি জানানো হয়। এদিন দেবযানীকে আদালতে সশরীরে হাজির করানো হয়নি। শুনানি চলে ভার্চুয়ালে। পরবর্তী শুনানি ১ এপ্রিল।                                                              

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ