Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সর্বমোট এএ গ্রেড প্রাপকের সংখ্যা বাড়লেও উদ্বেগ বিষয়ভিত্তিক নম্বরে

মাধ্যমিকে আগের বছরের চেয়ে সামান্য বাড়ল ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ নম্বর (এএ গ্রেড) প্রাপকের সংখ্যা। সর্বমোট নম্বরে এবছর এই গ্রেড পেয়েছে ১.৩৫ শতাংশ পড়ুয়া।

সর্বমোট এএ গ্রেড প্রাপকের সংখ্যা বাড়লেও উদ্বেগ বিষয়ভিত্তিক নম্বরে
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিকে আগের বছরের চেয়ে সামান্য বাড়ল ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ নম্বর (এএ গ্রেড) প্রাপকের সংখ্যা। সর্বমোট নম্বরে এবছর এই গ্রেড পেয়েছে ১.৩৫ শতাংশ পড়ুয়া। গতবছর এই হার ছিল ১.২৩ শতাংশ। এ+ গ্রেড অর্থাৎ, ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছে ২৫ হাজার ৮২০ জন। ৬০-৭৯ শতাংশ নম্বর পেয়েছে ৯১ হাজার ২৩৭ জন। সব মিলিয়ে ৬০ শতাংশের বেশি পেয়েছে এক লক্ষ ২৭ হাজার ৭১৬ জন ছাত্রছাত্রী।

Advertisement

বিষয়ভিত্তিক ফল কেমন হয়েছে, তা জানার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে এএ প্রাপকের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ সূচক। গতবারের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, ছবিটা উন্নত বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান এবং ইতিহাসে। উল্লেখযোগ্যভাবে এএ প্রাপক কমেছে গণিত, ভূগোল এবং জীবনবিজ্ঞানে। গতবছর বাংলা এবং ইংরেজিতে এএ পেয়েছিল যথাক্রমে ১৮ হাজার ৪৩৩ জন এবং ৯ হাজার ৯২২ জন। এবছর সেই সংখ্যা যথাক্রমে ২১ হাজার ৪৬ এবং ১৫ হাজার ৯৬২ জন। ভৌতবিজ্ঞান এবং ইতিহাসে গতবারের সংখ্যা ছিল যথাক্রমে ১৪ হাজার ৪১৫ এবং ১৪ হাজার ৪১৬। এবছর সেই সংখ্যা যথাক্রমে ১৯ হাজার ৯১৫ এবং ২০ হাজার ৯৪। এবার আসা যাক গণিতে। গতবছরের (২২ হাজার ৮৩২ জন) তুলনায় এবছর (১৭ হাজার ৭৭৬ জন) সংখ্যাটি বেশ কম। জীবনবিজ্ঞান (গতবছর ২৮ হাজার ৬৮৪ জন, এবছর ২২ হাজার ৮৪০ জন) এবং ভূগোলেও (গতবছর ৪৯ হাজার ৯৯৪ জন, এবছর ৪২ হাজার ৫২৬ জন) এবারের ফল তুলনায় খারাপ। যদিও, বিগত কয়েক বছরের ধারা মেনে এএ প্রাপকের সংখ্যা এবারও সর্বোচ্চ ভূগোলে।
শিক্ষকরা বলছেন, গতবছরের তুলনায় এবার অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থী পাশ করেছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে বিষয়ভিত্তিক এএ প্রাপকের সংখ্যা সেভাবে বাড়েনি। উল্টে কমেছে। কোনও বিষয়ে বিশেষ দক্ষতার জন্য তুলনায় কম মেধাবী পরীক্ষার্থীও তাতে এএ গ্রেড অর্জন করে। এবছর সেই ছবিটা ম্লান। অর্থাৎ সর্বমোট নম্বরে যারা এএ গ্রেড পেয়েছে, বিষয়ভিত্তিক এএ গ্রেড পাওয়ার ক্ষেত্রেও তারাই সংখ্যাগরিষ্ঠ।

Advertisement
সম্পর্কিত সংবাদ