Bartaman Logo
৯ জুন, ২০২৬

আইএসের পক্ষে প্রচার, জালে দন্ত চিকিত্সার পড়ুয়া

গত বছরের দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পর্দাফাঁস হয়েছে মেডিকেল মডিউলের। গ্রেপ্তার করা হয়েছে একের পর এক চিকিৎসককে। সেই স্মৃতি উসকে এবার ১৯ বছরের এক ডাক্তারি ছাত্রকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখা (এটিএস)।

আইএসের পক্ষে প্রচার, জালে দন্ত চিকিত্সার পড়ুয়া
  • ১৮ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

লখনউ: গত বছরের দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পর্দাফাঁস হয়েছে মেডিকেল মডিউলের। গ্রেপ্তার করা হয়েছে একের পর এক চিকিৎসককে। সেই স্মৃতি উসকে এবার ১৯ বছরের এক ডাক্তারি ছাত্রকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখা (এটিএস)। ধৃত হারিস আলি দ্বিতীয় বর্ষের বিডিএস পড়ুয়া। দন্ত চিকিৎসায় পাঠরত এই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, তিনি জঙ্গি সংগঠন আইএসের একটি অনলাইন মডিউলের সঙ্গে যুক্ত। 

Advertisement

এটিএসের তরফে বলা হয়েছে, ধৃত ডাক্তারি পড়ুয়া উত্তরপ্রদেশের শাহরানপুরের বাসিন্দা। তাঁকে রবিবার মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে সক্রিয় জঙ্গি সংগঠন আইএসের একটি অনলাইন মডিউল নিয়ে তদন্তে হারিস আলি নামে ওই ছাত্রের নাম জানতে পারেন তদন্তকারীরা। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। এনআইএ আধিকারিকরা জানাচ্ছেন, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও সেশন অ্যান্ড ডিসকর্ড-এর মতো এনক্রিপটেড অ্যাপ্লিকেশনসের মাধ্যমে আইএস হ্যান্ডলার ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত বিডিএস ছাত্রের। আইএসের হয়ে মগজধোলাইয়ের কাজে বিভিন্ন নথির ব্যবহার করা হচ্ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ