Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

বয়স্ক নাগরিকদের পরিষেবায় উন্নত পরিকাঠামো তৈরির দাবি

বয়স্ক নাগরিকদের চিকিৎসা ও ভালো থাকার জন্য দেশে হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সেখানে প্রবীণরা যাতে সুষ্ঠু পরিষেবা পান, তার জন্য আলাদা করে সরকারের তরফে একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরি হওয়া উচিত।

বয়স্ক নাগরিকদের পরিষেবায়  উন্নত পরিকাঠামো তৈরির দাবি
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বয়স্ক নাগরিকদের চিকিৎসা ও ভালো থাকার জন্য দেশে হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সেখানে প্রবীণরা যাতে সুষ্ঠু পরিষেবা পান, তার জন্য আলাদা করে সরকারের তরফে একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরি হওয়া উচিত। এমনই দাবি করলেন অ্যাসোসিয়েশন অব সিনিয়র লিভিং-এর চেয়ারম্যান এম রাজাগোপাল। কলকাতায় বণিকসভা ফিকি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হাসপাতালের মতো চিরাচরিত পরিষেবার বাইরে গিয়েও যাতে অন্য কোনোভাবে বয়স্কদের ভালো রাখা যায়, সেই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তাঁর কথায়, সরকার ও বেসরকারি যৌথ উদ্যোগে পিপিপি মডেলে এই পরিষেবা ব্যবস্থা গড়ে উঠতে পারে। ফিকির ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের কো-চেয়ার সোনালি ঘোষাল বলেন, ২০৫০ সালের মধ্যে দেশে বয়স্ক নাগরিকের সংখ্যা ৩৩ কোটি হবে। সেই দিকটি যথেষ্ট চ্যালেঞ্জের। তাই এখন থেকেই বয়স্কদের সুষ্ঠু পরিষেবার জন্য সঠিক পরিকাঠামো তৈরি থাকা দরকার বলে মনে করেন তিনি। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ