Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠাকুরপুকুরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু

ঠাকুরপুকুরে প্রাণঘাতী দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইকচালক। মঙ্গলবার রাতে ঠাকুরপুকুর থানা এলাকার বাখরাহাট রোডে দুর্ঘটনাটি ঘটে।

ঠাকুরপুকুরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুরে প্রাণঘাতী দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইকচালক। মঙ্গলবার রাতে ঠাকুরপুকুর থানা এলাকার বাখরাহাট রোডে দুর্ঘটনাটি ঘটে। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়েন বাইকচালক। তাঁর মাথায় হেলমেট ছিল। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রোহিত শিকারি (২৬)। বেহালার কবিগুরু সরণির বাসিন্দা ছিলেন তিনি। যুবকের মাথায় হেলমেট ছিল। তবে সংঘর্ষের অভিঘাত বেশি ছিল বলেই তাঁর মাথায় গুরুতর চোট লাগে বলে হাসপাতালে সূত্রে খবর। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে লরিটিকে আটক করেছেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত চালককে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ