Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাইব্যুনালে আবেদন করতে উপচে পড়া ভিড়, পরিস্থিতি সামলাতে এল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকায় নাম বাদ। ট্রাইব্যুনালে আবেদন করতে জলপাইগুড়িতে উপচে পড়ল ডিলিটেড ভোটারদের ভিড়। গতকালের পর আজ, সোমবার সকালে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে ট্রাইব্যুনালের আবেদনের জন্য লম্বা লাইন পড়ে।

ট্রাইব্যুনালে আবেদন করতে উপচে পড়া ভিড়, পরিস্থিতি সামলাতে এল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
  • ৭ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভোটার তালিকায় নাম বাদ। ট্রাইব্যুনালে আবেদন করতে জলপাইগুড়িতে উপচে পড়ল ডিলিটেড ভোটারদের ভিড়। গতকালের পর আজ, সোমবার সকালে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে ট্রাইব্যুনালের আবেদনের জন্য লম্বা লাইন পড়ে। ভিড় সামলাতে নামানো হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ডিলিটেড ভোটারদের একাংশে দাবি, তাঁদের শুনানিতে ডাকাই হয়নি। অথচ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারও আবার দাবি, দীর্ঘদিন ধরেই ভোট দিচ্ছেন, এমনকী ২০০২ সালেও ভোট দিয়েছেন। অথচ তাঁদের নামও বাদ দিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের আবেদনের জন্য লাইনে দাঁড়ানো ভোটারদের বেশিরভাগই সংখ্যালঘু বলে জানা গিয়েছে।

Advertisement

অন্যদিকে, এসআইআর-এর নোটিশ আসেনি। এমনকী ডাকা হয়নি হিয়ারিংয়েও। ডাইরেক্ট ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোচবিহারের পর এবার এমন ঘটনা ঘটল জলপাইগুড়িতেও। সদর ব্লকের মণ্ডলঘাট পঞ্চায়েতের কাদোবাড়ির বাসিন্দা আব্দুল গনি। তিনি চাষাবাদ করেন। আজ বিডিও অফিসে এসেছেন একগুচ্ছ নথি নিয়ে। ট্রাইব্যুনালের জন্য আবেদন করতে। তাঁর দাবি, আমরা চার ভাই। তিন ভাইয়ের নামে এসআইআর নোটিশ আসে। কিন্তু আমার নামে কোনও নোটিশই আসেনি। হিয়ারিংয়েও ডাকা হয়নি। অথচ আমাকে ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। কেন এমনটা হল তা বুঝতে পারছি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ