Bartaman Logo
৯ জুন, ২০২৬

তামিলনাড়ুর ১৮% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, ৯৮১ কোটিপতি! ৪ জনের সম্পত্তির পরিমাণ শূন্য

আগামী ২৩ নভেম্বর ভোটের লাইনে দাঁড়াবে তামিলনাড়ু। তার আগে সোমবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) এক প্রতিবেদনে জানা গিয়েছে, দক্ষিণের রাজ্যে মোট প্রার্থীর ১৮ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।

তামিলনাড়ুর ১৮% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, ৯৮১ কোটিপতি! ৪ জনের সম্পত্তির পরিমাণ শূন্য
  • ২১ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ২৩ নভেম্বর ভোটের লাইনে দাঁড়াবে তামিলনাড়ু। তার আগে সোমবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) এক প্রতিবেদনে জানা গিয়েছে, দক্ষিণের রাজ্যে মোট প্রার্থীর ১৮ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। অন্যদিকে ২৫ শতাংশ প্রার্থীর (৯৮১ জন) সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকারও বেশি। আবার হলফনামায় ৪ প্রার্থী নিজেদের সম্পত্তির পরিমাণ শূন্য দেখিয়েছেন।  মোট প্রার্থীদের ৪৪২ জন অর্থাৎ মাত্র ১১ শতাংশ মহিলা। 

Advertisement

ওই রিপোর্টে বলা হয়েছে, মোট ৩৯৯২ প্রার্থীর মধ্যে ৭২২ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ হয়েছে। এরমধ্যে ৪০৪ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর ধারায় ফৌজদারি মামলা।  
প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গিয়েছে, এআইএডিএমকে’র ১৭০ প্রার্থীর মধ্যে ১১৮ জনের (৬৯ শতাংশ) বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। টিভিকের ২৩১ প্রার্থীর ক্ষেত্রে এই পরিসংখ্যান প্রায় ৪০ শতাংশ (৯২ জন)। তামিলনাড়ুর শাসকদল ডিএমকের ১৭৫ জন প্রার্থীর মধ্যে ৭০ (৪০ শতাংশ) এবং বিজেপির ৩৩ প্রার্থীর মধ্যে ১৬ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। কংগ্রেসের ২৮ জনের মধ্যে অর্ধেকের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। সিপিআই ও সিপিএম ৫টি আসনে লড়াই করছে। দু’দলেরই ৪ জন করে প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। 
জানা গিয়েছে, এবারের ভোটে ৯৮১ কোটিপতি প্রার্থীর মধ্যে ২২ জনের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি।   এরমধ্যে রয়েছেন কংগ্রেসের ২, ডিএমকের ৭, আইএএডিএমকের ৩ জন প্রার্থী। এছাড়াও এই তালিকায় রয়েছেন পিএমকে, এএমএমকের ১ জন করে প্রার্থী। আর অভিনেতা বিজয়ের টিভিকে’র প্রার্থীদের মধ্যে ৮ জন ১০০ কোটি টাকারও বেশি সম্পদের মালিক। 
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এই রাজ্যের ৪৬ শতাংশ প্রার্থী (১১৭১ জন) পড়াশোনা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে। ১৮২২ জন প্রার্থী স্নাতক। ৯৫ জন নিরক্ষর। ৫৬ জনের নামমাত্র অক্ষরজ্ঞান রয়েছে। 

সম্পর্কিত সংবাদ